এবনে গোলাম সামাদ : কিছু স্মৃতি – মাহমুদ শাহ কোরেশী
এবনে গোলাম সামাদ সম্পর্কে লিখবো না কিংবা লিখতে পারবো না স্থিরীকৃত হবার পরও কলম হাতে নিতে হলো। হঠাৎ হাতে এসে পড়লো ‘সমকাল’ পত্রিকার অষ্টাদশ বর্ষ নবপর্যায় : প্রথম সংখ্যা, মাঘ ১৩৮২ তারিখের কপিটি। এতে রয়েছে এবনে গোলাম সামাদের একটি লেখা ‘জাফর ভাই-একটি স্মৃতি চারণা’, পৃষ্ঠা ৩২-৩৪। ছোট লেখাটিতে সিকান্দার আবু জাফরের বহুমুখী প্রতিভার পরিচিতি যেমন…